বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ২৩ লাখ টাকার সোনার বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

যশোর অফিস:যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের মো. তাজুল ইসলামকে (৩৩) আটক করে। এ সময় তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাজুল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে নাভারণ সীমান্ত দিয়ে সোনার বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা স্বর্ণের মূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। জব্দকৃত মোবাইল ও নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews