মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী যবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বুধবার যশোর শার্শায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৬ আসামি গ্রেপ্তার কেশবপুরে দিনে দুপুরে ডাকাতি,২০ ভরি স্বর্ণালংকার লুট যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ১৩, হাসপাতালে ভর্তি ২৩ যশোরে ২৩ লাখ টাকার সোনার বারসহ পাচারকারী আটক যশোরে নারীর ক্ষমতায়ন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশিক্ষণ যশোরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত যশোর মনিরামপুরে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

যশোরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: যশোর শহরের পাঁচবাড়িয়া আমতলা এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে আশরাফুজ্জামান বাবু (৩৩) নামে এক চালক ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত বাবু যশোর শহরের ঘোপ নওপাড়া রোড এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
জানা গেছে, উপশহর কলেজের সামনে থেকে দুই ব্যক্তি যাত্রী সেজে তার অটোরিকশা ভাড়া করেন। পরে পাঁচবাড়িয়া আমতলা এলাকায় পৌঁছে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে না পেরে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews