রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত মহাসড়কের ২’শ মিটার রাস্তায় ৫০ টি গর্ত,ঢালায় উঠে বেরিয়ে পড়েছে রড! যশোর জেলা স্কুলের শিক্ষার্থী ইরফানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন মণিরামপুরে প্রত্যয় ও নবজীবন এনজিও’র নামে অর্থ কেলেঙ্কারি! নিখোঁজ প্রশান্ত ও সনজিৎ লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত অন্তত ২০; বাসে আগুন, মহাসড়কে যান চলাচল বন্ধ যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১ যশোর বোর্ডে এইচএসসি আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ২,৫৯৩, বহিষ্কার ২ শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

যশোর জেলা স্কুলের শিক্ষার্থী ইরফানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে যশোর সরকারি জেলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ইরফান হোসাইন।
ইরফানের রোল নম্বর ছিল ১৪। তিনি যশোর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী এ এইচ এম মাহমুদ হাসান এবং গৃহিণী কাজী দীপার ছেলে। তিনি যশোর সরকারি জেলা স্কুলে লেখাপড়া করছেন।
ইরফান তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতার কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া যশোর শহরের শহরের বকচর মসজিদপাড়ায় এলাকায় ইরফান হোসাইন বাবা মা ও খেলার সহপাঠীদের সাথে রয়েছেন।
ভবিষ্যতে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে অবদান রাখাই তার স্বপ্ন বলে জানিয়েছে ইরফান।
তার এ কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
শিক্ষার্থী ইরফানের পিতা মাতা শিক্ষক শিক্ষিকার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার ছেলের ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews