বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর বোর্ডে এইচএসসি আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ২,৫৯৩, বহিষ্কার ২

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৮৯ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৭ হাজার ১৬৮ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৫৯৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বাগেরহাট ও কুষ্টিয়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী জানান, খুলনা বিভাগের ২৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা ভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— খুলনায় ৫২৬, বাগেরহাটে ১৭৩, সাতক্ষীরায় ৩০০, কুষ্টিয়ায় ৩০৮, চুয়াডাঙ্গায় ১৮৪, মেহেরপুরে ৮৬,যশোরে ৩৪৭, নড়াইলে ১৪৩, ঝিনাইদহে ৩৫৪ এবং মাগুরায় ১৭২ জন।
তিনি আরও জানান, বাগেরহাটের ফকিরহাট কেন্দ্র ও কুষ্টিয়া জেলার একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একজন করে মোট দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews