বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের সিজার মূল্য ১ লাখ ১০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধারে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews