রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা;বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:ঝিনাইদহ সদর উপজেলার উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার আলহেরা পাড়ায় অবস্থিত জেলা জামায়াতের হলরুমে আয়োজিত এই শিবিরে উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে প্রায় ২০০ জন রুকন অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ সদর উপজেলা আমীর ড. মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আলী আহসানের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আওয়াল, সহকারী সেক্রেটারি আবদুল হাই, অ্যাডভোকেট ইসমাইল হোসাইন, আলমগীর হোসাইন ও কুদরতুল্লাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, একজন রুকনকে তাকওয়া, জ্ঞান, আমল ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে রুকনদের যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews