বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ রক্ত আনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে সাংবাদিক-পত্নী; চিকিৎসার ৩৮ হাজার ৭০০ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল খোয়া। মণিরামপুরে পোষা বিড়ালকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জের ঠেকরা রহিমপুরে মৎস্য ঘের থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার অনিয়ম অব্যবস্থাপনায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারে নির্মিত হচ্ছে শ্যামনগরে ডি- সেট সেন্টার ​যশোরে নবচেতনার দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন’ শুরু, গাছের চারা বিতরণ শার্শায় সাংবাদিক পরিচয়ে ফের চাঁদাবাজির অভিযোগ সোহাগের বিরুদ্ধে যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত

মণিরামপুরে পোষা বিড়ালকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুর পৌরসভার তাহেরপুর মিম টাওয়ার সংলগ্ন এলাকায় একটি পোষা বিড়ালকে লাথি মেরে গুরুতর জখম করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বিড়ালটির পালক সাংবাদিক এস এম তাজাম্মুল। ঘটনাটি ঘটে ৩০ জুন ২০২৬ রাত ১ টার দিকে। এ ঘটনায় পরদিন সকালে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগকারী সাংবাদিক এস এম তাজামুল জানান, কয়েকদিন আগে তার বাসার গেটের সামনে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের দোকানের ময়লা ফেলা এবং ক্রেতাদের সাইকেল রাখাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, ৩০ জুন ২০২৬ রাতে ব্রাজিলের ফুটবল ম্যাচ শেষে রফিকুল ইসলাম তার দোকান পরিষ্কার করছিলেন। এ সময় অভিযোগকারী পাশের একটি গ্যারেজের মালিকের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে অভিযোগকারীর পোষা বিড়ালটি দোকানের সামনে গেলে রফিকুল ইসলাম ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে জোরে লাথি মারেন বলে অভিযোগ করা হয়। এতে বিড়ালটি গুরুতর জখম হয় এবং সেখানেই মলত্যাগ করে অসুস্থ্য হয়ে পড়ে।ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

অভিযোগকারী দাবি করেন, একটি পোষা প্রাণী শুধু একটি প্রাণী নয়, অনেক পরিবারের কাছে সে পরিবারেরই একজন সদস্য। দীর্ঘদিন ধরে লালন-পালন করা এমন একটি প্রাণীর ওপর হামলার ঘটনা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিড়ালকে লাথি মারার অভিযোগ অস্বীকার করেন। তবে আলাপচারিতার একপর্যায়ে তিনি অভিযোগকারীকে প্রশ্ন করেন, “বিড়ালটি মারা গেছে কিনা?” এ বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে মণিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পোষা প্রাণীকে নির্যাতন জঘন্য অপরাধ, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews