বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

শ্যামনগরে বসত ভিটা অবৈধ দখলের পাঁয়তারা

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার বড় কুপট গ্রামে বসত ভিটা অবৈধ দখলের অপচেষ্টায় হয়রানীর অভিযোগ উঠেছে। বড়কুপট গ্রামের প্রাণকৃষ্ণ মন্ডলের পুত্র দূর্গাপদ মন্ডল ও তারক চন্দ্র মন্ডল জানান, মুন্সিগঞ্জের অনন্ত মন্ডলের পুত্র সরোজিত মন্ডল ও স্ত্রী দীপ্তি রানী মন্ডলসহ তার সহযোগি ৫/৭ জন তাদের ভিটাবাড়ী জবর দখল করার অপচেষ্টা করছে।

বিজ্ঞ আদালত ও শ্যামনগর থানায় হয়রানী মূলক অসত্য অভিযোগ দিয়ে দূর্গাপদ মন্ডল ও তারক চন্দ্র মন্ডলের হয়রানী করার অভিযোগ উঠেছে। সে সমস্ত দাখিল কৃত অভিযোগে জমির তফসিল ও বাদী পক্ষের স্বাক্ষর নেই।
এদিকে দূর্গাপদ মন্ডল ও তারক চন্দ্র মন্ডল বংশপরস্পরায় কয়েক যুগধরে বাস্তভিটায় বসবাস করে ঘর বাড়ি নির্মাণ, পুকুর খনন, বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে শান্তিতে বসবাস করছে। যার মৌজা-আটুলিয়া, এস,এ, খতিয়ান ৭০৬ ও বড় কুপট মৌজার এস, এ, ৩৫১, ২০২, খতিয়ানের রেকর্ডীয় জমির মালিক হিসেবে ভোগ দখলীয় সম্পত্তি। এ সম্পত্তিতে পাকা বসত ঘর নির্মানের নিমিতে ঘরের ভিত ঢালাই সম্পন্ন হলেও ঘর নির্মানে সরোজিত মন্ডল ও তার মাতা দীপ্তি রানী মন্ডল প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। দুর্গাপদ মন্ডল ও তারক চন্দ্র মন্ডলের নির্মানাধীন পাকা ঘর চলমান থাকলে তাদের কে ভয়ভীতি ক্ষয়ক্ষতি, মারধর, জখম, মিথ্যা মামলা করার হুমকীর অভিযোগ উঠেছে। সরোজিত মন্ডল ও দীপ্তি রানী মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় তাদের ভাষ্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপরে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দূর্গাপদ মন্ডল ও তারক চন্দ্র মণ্ডল।
##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews