বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে মাছ ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:যশোর শহরের বড় মাছ বাজারে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে শহরের পূর্ব বারান্দী মাঠপাড়া এলাকার মিরান গাজীর ছেলে ও বড়বাজারের মেঘনা ফিশের ম্যানেজার মো. জাহিদ হাসান শোভন (৩২) জানান, স্থানীয় আলা (৩৭) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, শনিবার (২৮ জুন) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বড় মাছ বাজারে আড়তের বকেয়া টাকা আদায়ের সময় আলা ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২-৩ জন সহযোগী তার পথরোধ করে পুনরায় চাঁদার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করে প্যান্টের পকেটে থাকা আড়তের আদায়কৃত নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা এবং গলায় থাকা ১ ভরি ৩ আনা ওজনের প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে বাজারের ব্যবসায়ী ও কর্মচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী জানান, ঘটনার পর আড়তের মালিক ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, “এমন একটি ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews