
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা: স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
আজ শুক্রবার বিকেল ৩:০০ টায় ভেড়ামারা প্রেসক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত একমত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন সুপ্রিমকোর্টের এই সিনিয়র আইনজীবী। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী, ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আমিন, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক
আব্দুল হাই আল হাদী , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ । পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ।
অন্যানের মধ্যে বিএনপি নেতা শিহাবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম বক্তব্য রাখেন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সিজার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজন আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম খোকন,
সভায় ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ডাঃ আমিরুল ইসলাম মান্নান স্বাগত বক্তব্য দেন। দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম ও দৈনিক কালবেলার ভেড়ামারা প্রতিনিধি বুলবুল আহমেদ সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। ।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) অঞ্চলের নানা জনদুর্ভোগ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ এবং সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়টি বিশদভাবে তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, সমাজের সঠিক চিত্র তুলে ধরতে এবং অবহেলিত মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে। পরিশেষে, তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের টেকসই উন্নয়নে স্থানীয় গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় দৈনিক ভোরের কাগজের ভেড়ামারা প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, নয়া দিগন্ত এর প্রতিনিধি মাসুদ করিম, সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দিনকাল প্রতিনিধি হেলাল মজুমদার, দৈনিক লালন কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোহন আলী, দৈনিক সংবাদ এর প্রতিনিধি প্রদীপ সরকার, দৈনিক মাটির পৃথিবী প্রতিনিধি মাসুদ রানা, কৃষি কন্ঠের প্রতিনিধি মনজুর রাসেল ডলার, দৈনিক সত্য প্রকাশ বাবুল আক্তার, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নোমান জহির রাজা, দৈনিক মানবাধিকার প্রতিদিন ভেড়ামারা প্রতিনিধি উজ্জ্বল হোসেন, দৈনিক বাংলার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক লালন কণ্ঠ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মোস্তফা সারোয়ার, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি এস এম রওনক, সাপ্তাহিক সীমান্ত তথা পত্রিকার প্রতিনিধি রোহান ইসলাম, তদন্ত রিপোর্টের প্রতিনিধি আবু হাসান, দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক ফয়সাল ইসলাম রানা, দৈনিক সত্য খবরের জেলা প্রতিনিধি রতন ঘোষ, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি কাজী মিজানুর রহমান মামুন,দৈনিক সোনার বাংলাদেশ পএিকা-স্টাফ রিপোর্টার তূর্য হোসেন ,দৈনিক ক্রাইম তালাশ ভেড়ামারা প্রতিনিধি মোঃশাকিল হোসেন জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন -কুষ্টিয়া জেলা স্টাফ: রিপোর্টার মোঃ সাহেদ সোহানদৈনিক কালের কন্ঠস্বরভেড়ামারা উপজেলাপ্রতিনিধি মোঃ আছিব আলী ,সাপ্তাহিক আজকের জনকথা
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী ,
দৈনিক সোনার বাংলাদেশ পএিকা -ভেড়ামারা প্রতিনিধি মোঃ আব্দুল করিম প্রমুখ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক জনবানী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক ওয়ালিউল ইসলাম ওলি অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল এস ভেড়ামারা উপজেলা করেসপন্ডেন্ট মনোয়ার হোসেন মারুফ।