মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব কেশবপুরের ঐতিহ্য কালোমুখ হনুমান আজ অস্তিত্ব সংকটে, টিকে থাকতে প্রয়োজন নিরাপদ আবাস ও খাদ্য ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের পটুয়াখালীতে পুলিশের সফল অভিযানে ১৬১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

শ্যামনগরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে গৃহীত প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর ২ টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু সুশৃঙ্খল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ। অনুষ্ঠানে মোট ৩৫০ জন কৃষক এবং ৫০টি প্রতিষ্ঠানের মাঝে ৫টি করে নারিকেলের চারা, জৈব সার এবং ৫টি করে খুঁটি বিতরণ করা হয়। এই উদ্যোগের ফলে উপকুলীয় এলাকার কৃষকরা নারিকেল চাষে আরও উৎসাহিত হবেন এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews