বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো সমাজ কল্যাণ সংগঠন

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর:অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ কল্যাণ সংগঠন এবার এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। সংগঠনের উদ্যোগে সংগ্রহ করা অনুদানের অর্থ শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের অসুস্থ ছেলে মো. জুবায়ের হোসেনের চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আল-আমিন ইসলাম সামির নির্দেশনা ও তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, শিশুটির চিকিৎসার ব্যয় বহনে সহযোগিতার লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক প্রচারণা এবং অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সরকারি মাইকেল মধুসূদন কলেজ, হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ, ড্রিম টাচ একাডেমিসহ ঝুমঝুমপুর, হামিদপুর, নীলগঞ্জ ও সীতারামপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন।
এছাড়া ঝুমঝুমপুর মুহাম্মাদিয়া হাফেজিয়া বালক-বালিকা কওমি মাদ্রাসা, বিসিক জামে মসজিদ, সীতারামপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, মনিহার জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহ অভিযান পরিচালিত হয়। সংগঠনের সদস্যরা ঝুমঝুমপুর বটতলা থেকে হামিদপুর বাজার পর্যন্ত মহাসড়ক এলাকায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে প্রচারণা চালান।
পরবর্তীতে সংগ্রহকৃত অনুদান ও সংগঠনের নিজস্ব তহবিলের অর্থ একত্রিত করে মো. জুবায়ের হোসেনের পরিবারের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়।
এ সময় সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আল-আমিন ইসলাম সামি বলেন, “একজন অসুস্থ শিশুর চিকিৎসার জন্য সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার ফলেই এ উদ্যোগ সফল হয়েছে। আমরা ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য সমাজ কল্যাণ সংগঠনের কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা এবং যশোরের বাইরে বিভিন্ন জেলার দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তানজীব আহমেদ, সহ-সভাপতি ইভেল হাসান, সাধারণ সম্পাদক সামী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার আইচ, প্রচার সম্পাদক মো. সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক ফারিহ বিল্লাহ তাকি, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এম. এম. হাসনাতুল ইসলাম রাতুল, সদস্য সচিব মনিরুল ইসলাম হিমেল এবং সহ-সদস্য সচিব তাসনিমুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews