1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন পিবিআই গোপালগঞ্জে যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার নিজ দক্ষতায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে শার্শায় ১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্পের খাল খনন ও ভরাট কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক চট্টগ্রামের আলোচিত শিশুধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড ‎নির্মানাধীন ভবনে পড়ে ছিলো অন্তঃসত্ত্বা ময়নার মৃতদেহ ‎ ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা দেবহাটায় সংসদ সদস্যের বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন ১০ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, তদন্তে পুলিশ

শার্শায় ১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

আটক ব্যক্তি হলেন উপজেলার শিকারপুর গ্রামের আবু হানিফ বিশ্বাসের ছেলে জহিরুল ইসলাম কলম (৫০)।

বুধবার (১৭ জুন ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি দল শিকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শিকারপুর গ্রামের হানিফ বিশ্বাসের বাড়ির উঠান থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম কলমকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় শার্শা থানায় মামলা (নং-১৮, তাং-১৮/০৬/২০২৬) দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট