বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

পিবিআই গোপালগঞ্জে যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জে পুলিশ পরিদর্শক (নিঃ) হিসেবে যোগদান করেছেন রঞ্জিত কৃষ্ণ মজুমদার। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

যোগদান উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু নবাগত কর্মকর্তা রঞ্জিত কৃষ্ণ মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পিবিআইয়ের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রঞ্জিত কৃষ্ণ মজুমদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, রঞ্জিত কৃষ্ণ মজুমদারের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা পিবিআই গোপালগঞ্জের তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। তাঁরা নতুন কর্মস্থলে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও কর্মময় জীবন কামনা করেন।
এ সময় নবাগত এই কর্মকর্তা পিবিআই গোপালগঞ্জের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews