বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

১০টি করে হাঁস পেলেন ৪০ সদস্য, কেশবপুরে ব্র্যাকের মানবিক উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

আবুজার গিফারী, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে দরিদ্র ও প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়ন এবং সদস্যদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে হাঁস বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৪০ জন সদস্যকে ১০টি করে মোট ৪০০টি হাঁস প্রদান করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) কেশবপুর শাখা প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কর্মসূচিতে সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্র্যাকের কর্মকর্তারা জানান, গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলা এবং পরিবারভিত্তিক আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারা বলেন, হাঁস পালন তুলনামূলকভাবে সহজ ও লাভজনক একটি কর্মসংস্থানের মাধ্যম। সঠিক পরিচর্যার মাধ্যমে সদস্যরা ডিম উৎপাদন ও হাঁস বিক্রির মাধ্যমে অতিরিক্ত আয় করতে পারবেন। এর ফলে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।
হাঁস পাওয়া সদস্যরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য একটি বড় প্রাপ্তি। অনেকেই আশা প্রকাশ করেন, হাঁসগুলো পালন করে ভবিষ্যতে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন।
এ সময় কেশবপুর শাখার ম্যানেজার ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাঁস পালনের বিভিন্ন কৌশল, পরিচর্যা এবং রোগ প্রতিরোধ বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রান্তিক পরিবারের আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews