শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, চালক আহত

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কভার ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ৫টার দিকে হাসমদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, তোরাব মোল্লা (৭০), তিনি ভাঙ্গা উপজেলার সদরদী ইউনিয়নের চৌধুরীকান্দা গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে। আহত অটোভ্যান চালক বজলু মৃধা (৪৫), একই গ্রামের মৃত আরশাদ আলী মৃধার ছেলে।
জানা যায়, তোরাব মোল্লাকে নিয়ে অটোভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রপ্তানি পণ্য পরিবহনকারী একটি কভার ভ্যান (ঢাকা মেট্রো-ট-১২-৩৫৪৪) সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী ও চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত বজলু মৃধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোভ্যান ও কভার ভ্যান জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews