শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

এডিস মশা ধ্বংসে যশোর রেড ক্রিসেন্টের মাসব্যাপী অভিযান শুরু

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

যশোর অফিস: ডেঙ্গুমুক্ত যশোর পৌরসভা গড়তে এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতা বাড়াতে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিট।

আজ সকাল সাড়ে ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ইউনিটের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।

চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন জানান, পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা এবং এডিস মশার লার্ভা ধ্বংস করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

৫০ সদস্যের একটি টিম মাসজুড়ে মাঠপর্যায়ে কাজ করবে। টিমটি প্রতিটি ওয়ার্ডের বাসাবাড়ি, আঙিনা ও জমে থাকা পানি পরীক্ষা করবে। লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক ধ্বংস করা হবে। লিফলেট বিতরণ ও নাগরিকদের পরামর্শ দেওয়া হবে, যেন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে যশোরবাসী সুরক্ষিত থাকে।

এই উদ্যোগে পৌরবাসীর সহযোগিতা চেয়েছেন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews