বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বিদায় নিলেন যশোরের মুক্তিযুদ্ধের বীর সেনানী আলী হোসেন মনি

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সোহেল রানা যশোর :বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধের যশোরাঞ্চলের অন্যতম কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই।

শুক্রবার, ১২ জুন সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০-এর বেশি।

দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। স্ত্রী ও একমাত্র ছেলে রাজেন আলী রাজু আগেই মারা গেছেন। কানাডা প্রবাসী মেয়ে ফারজানা আলী বাবার চিকিৎসার জন্য দেশে ফিরে শেষ সময়টায় পাশে ছিলেন।

গত ১২ মে রেলবাজার এলাকার নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই বীর। প্রথমে ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে। অবস্থার উন্নতি না হওয়ায় দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে। ঢাকায় চিকিৎসা শেষে ফের যশোরে আনা হয় তাকে।

সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

তার মৃত্যুর খবরে যশোরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে মরদেহ রেলবাজারস্থ বাসভবনে রাখা হয়েছে। সেখানে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।

শুক্রবার বাদ আসর যশোর ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সদর উপজেলার কাজীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

একজন সংগঠক, একজন যোদ্ধা, একজন অভিভাবক হারালো যশোর। বিনম্র শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির প্রতি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews