1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি : মাহাবুব কারাগারে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত মণিরামপুরের মাসুদুর রহমান মণিরামপুরে উদ্যোক্তাদের মেধা বিকাশে উদ্বুদ্ধকরণ বিজ্ঞান প্রদর্শনী কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সফল করার লক্ষ্য গ্রাম ভিত্তিক উপকমিটি গঠন বহিস্কারাদেশ প্রত্যাহার হতেই মামলার স্বাক্ষীকে হুমকি যুবদল নেতার বেনাপোলে স্থলবন্দর দিবস-২০২৬ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন বিদায় নিলেন যশোরের মুক্তিযুদ্ধের বীর সেনানী আলী হোসেন মনি একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ:‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এইচডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীসহ উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ।

শুক্রবার (১২ জুন-২৬) সকালে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে কেশবপুর উপজেরা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম-এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,কেশবপুর থানার অফিসার ইনচার্জ মেছাঃ রোকসানা খাতুন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অবসবপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমীর মোঃ সাইদুর রহমান, কেশবপুরের পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর উপজেলা এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেশকাতুল ইসলাম প্রমূখ।
উদ্বোধনের পর অতিথিরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে উপজেলার ৩৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রথম, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের দর্শকেরা উপস্তিত ছিলেন। কেশবপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এটি একটি ব্যতিক্রমধমী কর্মসূচি পালন করলেন।
প্রথম স্থান অধিকারী মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম (ভারপ্রাপ্ত) জানান, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেছে। সংশ্লিষ্ট শিক্ষকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা এ পর্যন্ত আসতে পারায় সকলকে ধন্যবাদ। সকলের কাছে দোয়া প্রার্থী যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট