বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়ম: ৪ সমাজসেবা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: ফ্যামিলি কার্ড প্রকল্পের উপকারভোগী বাছাইয়ে গাফিলতি ও অনিয়মের অভিযোগে যশোরে সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব জানান, দায়িত্ব পালনে অবহেলার প্রেক্ষিতে গত ৭ জুন তাদের বরখাস্ত করা হয়। এর আগে গত ২১ মে অভিযুক্তদের বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল।

হারুন অর রশীদ উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, যশোর,সাইফুল ইসলাম সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, যশোর,ইতি দত্ত সেন সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, যশোর,আশিকুজ্জামান তুহিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যশোর সদর

অভিযোগের বিষয়ে মহাপরিচালক বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের উপকারভোগী তালিকায় অন্তত ৬২ জন সচ্ছল ব্যক্তির নাম ঢোকানোর অভিযোগ ওঠে। তদন্তে তালিকায় অসঙ্গতি ধরা পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় অধিদপ্তর।

ফ্যামিলি কার্ড প্রকল্পের মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে এমন অনিয়মের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews