বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা: ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

যশোর অফিস, ১০ জুন ২০২৬:যশোরে পুলিশের নিয়মিত তল্লাশির সময় দায়িত্ব পালনে বাধা ও অসদাচরণের অভিযোগে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তাদের সংগঠন। বুধবার যশোর জেলা ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দল পৃথক নোটিশে এ সিদ্ধান্ত জানায়।

শোকজপ্রাপ্তরা হলেন যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদুর রহমান রাজীব।

জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ৯ জুন সন্ধ্যায় যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন সুমন আহমেদ। এছাড়া তার বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও সংগঠনের নজরে এসেছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

একই ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক শামীম আখতার স্বাক্ষরিত নোটিশে হামিদুর রহমান রাজীবের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অসদাচরণের অভিযোগ আনা হয়। এতে সংগঠনের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগরের কাছে লিখিত জবাব দিতে বলা হয়।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী একজন কনস্টেবল নিয়ে তল্লাশি করছিলেন। সুমন ও রাজীবকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তারা নিজেদের রাজনৈতিক পরিচয় দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ২০-২৫ জন নেতাকর্মী ঘটনাস্থলে এসে দুই নেতার পক্ষ নেন। একপর্যায়ে তারা সুমন ও রাজীবকে নিয়ে স্থান ত্যাগ করেন।

ঘটনাটি ঊর্ধ্বতন নেতাদের নজরে আসার পর দুজনের বিরুদ্ধে শোকজ জারি করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews