শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ভাঙ্গায় মাদকের বিরুদ্ধে রাতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলের দাবিতে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এক রাতব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সুলতান মাতুব্বরের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান প্রদান করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, পরিবার ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে স্থানীয়রা জানান।
মিছিলে উচ্চারিত স্লোগানগুলো ছিল—
“মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি”
“মাদকমুক্ত হোক সমাজ, নিরাপদ হোক আগামী প্রজন্ম”
“মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, দেশ ও সমাজ বাঁচাও”
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবির তালুকদার, জব্বার সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews