রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

মনিরামপুরে ঐতিহ্যবাহী তালপুকুর কান্দায় ঘোড়দৌড়ে বিজয়ী ভোরের পাখি!

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রতি বছেরর ন্যায় যশোরের মণিরামপুর কাশিপুর তালপুকুর কান্দায় জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ঘোড়দৌড় প্রতিযোগিতার আসর। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘোড়াকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা কয়রা হতে আসা মাত্র ৭ বছর বয়সী সাওয়ারী মো: হামিমের দ্রুতগামী ঘোড়া ভোরের পাখি। শনিবার (৬ই জুন) অনুষ্ঠিত ঘৌড়দৌড়ের আগে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে দূর দূরান্ত থেকে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসে দর্শনার্থীরা। বৃষ্টির পানিতে কর্দমাক্ত মাঠে দর্শকদের কোন কমতি ছিলোনা! আনন্দ প্রেমীদের উৎসাহ বাড়িয়ে স্ব-শরীরে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যান, মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেদাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আজিবার রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতাটি ধারাবাহিক ভাবে আগামিতেও আয়োজন করতে চান এ মর্মে আগত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আয়োজক কমিটি।
‎দেশের অন্যতম বৃহত্তম উপজেলা মণিরামপুর খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর তালপুকুর কান্দায় (মাঝিয়ালী-কাশিপুর মাঠ) ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে আসছে মান্ধাতার আমল থেকে। ঐতিহ্যের ধারাবাহিকতা আর সাংস্কৃতি প্রেমী স্থানীয় বাসিন্দারা তাদের বংশ পরম্পরায় প্রতিবছর আয়োজন করে আসছে এই এতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা হতে মণিরামপুরের কাশিপুর তালপুকুর কান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় রং বেরংয়ের বাহারী সব ঘোড়া সহকারে আসে প্রশিক্ষিত সাওয়ারিরা।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews