1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত যশোরে ইটের আঘাতে রাজমিস্ত্রি আহত, থানায় অভিযোগ দায়ের শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু ভালো পিচ ঢালাই তুলে ইটের সলিং! কালীগঞ্জে ৮৮ লাখ টাকার ‘উল্টো রথের’ রহস্যময় উন্নয়ন ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা মনিরামপুরে ঐতিহ্যবাহী তালপুকুর কান্দায় ঘোড়দৌড়ে বিজয়ী ভোরের পাখি! কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন বিজলী মালিথা বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বের করাই ছাত্রলীগের ৫ জন আটক লেখালেখি দিয়ে দেশ এবং দেশের বাইরের অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল

ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা: খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সরকারি জায়গার মাটি কাটার অপরাধে রফিকুল ইসলাম ফকির নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
(শনিবার)‌ ৬ জুন ২০২৬ ১টা‌৩০মিনিটের সময়‌ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ‘পাচ পোতা নায়ক স্থান’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি চক্র উপজেলার ওই এলাকার সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। আজ গোপন সূত্রে খবর আসে যে, রফিকুল ইসলাম ফকির নামের এক ব্যক্তি আবারও সেখান থেকে অবৈধভাবে মাটি কাটছেন। সংবাদটি পাওয়া মাত্রই সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন এবং হাতেনাতে অভিযুক্তকে আটক করেন।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন,”সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান। ডুমুরিয়া উপজেলায় যেকোনো ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসী প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরণের অবৈধ কাজ স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট