শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত ৯১টি মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা:ঝিনাইদহ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ জেলাজুড়ে অনলাইন ভিত্তিক অপরাধ দমন ও প্রযুক্তিসংশ্লিষ্ট সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের বিশেষ তৎপরতায় উদ্ধারকৃত ৯১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে ভুলবশত চলে যাওয়া ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজালের সুদক্ষ নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা দেশের বিভিন্ন জেলা ও ঝিনাইদহের স্থানীয় থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এই মোবাইল ফোন ও টাকা উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত এসব মালামাল ও অর্থ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকৃত প্রাপকদের নিকট হস্তান্তর করা হয়।

মোবাইল ও অর্থ হস্তান্তরকালে পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ঝিনাইদহ জেলা পুলিশ আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাইবার অপরাধ মোকাবেলা এবং সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো জেলা পুলিশের চলমান কার্যক্রমেরই একটি অংশ। তিনি আরও উল্লেখ করেন যে, সাইবার অপরাধ প্রতিরোধ ও জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ পেশাদারিত্ব ও প্রযুক্তি নির্ভর সেবার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়। সেলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধ দমন, ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, সাইবার বুলিং প্রতিরোধ, হারিয়ে যাওয়া মোবাইল ও ভিকটিম উদ্ধারে প্রতিনিয়ত প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া ৪০ জন ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান সহ নিখোঁজ হওয়া ৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে এই বিশেষ সেল।

পণ্য ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মোসফেকুর রহমান সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে প্রকৃত মালিকেরা জেলা পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews