শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকতা পেশার সাথে সাংবাদিকতা সাংঘর্ষিক নয়, বরং শিক্ষিত মানুষ সাংবাদিকতায় এলে এই পেশার মর্যাদা আরও বাড়বে— এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’-এর জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আমার দেশ পত্রিকার ইলিয়াস উদ্দীন আহ্বায়ক এবং বাংলাদেশ সময় ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের এস এম সোহেল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় যশোর প্রাচ্যসংঘ হলরুমে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষকতা ও সাংবাদিকতা উভয়ই অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। সমাজের শিক্ষিত ও সচেতন অংশ হিসেবে শিক্ষকেরা সাংবাদিকতায় যুক্ত হলে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ সহজ হয় এবং গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এই ভাবনাকে সামনে রেখেই নতুন এই সংগঠনটি যাত্রা শুরু করেছে।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মজনুর রহমান (মনিরামপুর),অধ্যক্ষ আবু জাফর (চৌগাছা), গোলাম মোস্তফা মুন্না (সদর), আশরাফুজ্জামান বাবু (ঝিকরগাছা), মামুন হোসেন (শার্শা), প্রদীপ বিশ্বাস (বাঘারপাড়া), নুরুল ইসলাম খান (কেশবপুর) কে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। এছাড়া ফারুক আহমেদ লিটন, নুরুল হক, বাবুল আক্তার, আব্দুর রহিম, নয়ন মনি ও রুহুল আমিনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews