বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া উপজেলার রোস্তমপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় মিছিলটি হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ৬-৭টি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি এসে মিছিল শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। মিছিলে শেখ হাসিনা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে স্লোগান দেওয়া হয়।
স্থানীয় সূত্র দাবি করছে, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

বাঘারপাড়া থানার এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ৬ জনকে হেফাজতে নেয়। আটকরা হলেন: জিহাদ হাওলাদার ১৯, ইয়াসিন আরাফাত নিরব, প্রিন্স, শাহারিয়ার আহম্মেদ স্বাধীন, তামিম ইকবাল ও তন্ময়। ওসি শাহজাল আলম বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনার পর বাঘারপাড়া চৌরাস্তা বাজারে অবস্থান নেয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ বলেন, “শান্ত বাঘারপাড়াকে অশান্ত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রম প্রতিরোধে আমরা সতর্ক আছি।”

এখনো পর্যন্ত এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews