বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরের কেশবপুরে স্ত্রীকে নিয়ে বিরোধ, শশুরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর থেকে:যশোরের কেশবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পাঁজিয়া গ্রামের মকবুল মোল্লার ছেলে মুরসালিন ও আড়ুয়া গ্রামের রাজীব গাজীর ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২ জুন) কেশবপুর থানায় এ জিডি দায়ের করেন উপজেলার পাঁজিয়া গ্রামের বাসিন্দা আমজাত হোসেনের ছেলে মো. আবু হেনা (২৩)

জিডিতে উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে তিনি সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের রাজিব গাজী নামের এক ব্যক্তির মেয়েকে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শ্বশুর পক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, গত ১ জুন রাত আনুমানিক ১২টার দিকে মুরসালিন ও রাজীব গাজীর গং তার বাড়িতে এসে তাকে ও পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়।এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিবাদীপক্ষ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। এ বিষয়ে কেশবপুর থানার ডিউটি অফিসার জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews