রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

মণিরামপুরে মাদকবিরোধী অভিযান: ৪৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর(যশোর): মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নেহালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় কাজিয়াড়া গ্রামের মৃত রহিম বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস (৪০) এবং নজরুল ইসলামের ছেলে সাগর হোসেনকে (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, নেহালপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অলোক বিশ্বাসের নেতৃত্বে একটি দল আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে আজিজুলের কাছ থেকে ২৬ পিস এবং সাগরের কাছ থেকে ২০ পিস ইয়াবাসহ মোট ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক বিশ্বাস জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত দুইজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews