
এস এম তাজাম্মুলঃ লেখা একটি দূর্ঘটনা,সারা জীবনের কান্না! প্রচলিত এ প্রবাদটি সকলের জানা,কেউ আমরা মানি আবার কেউ মেনে নিয়েও মানিনা। রবিবার (৩১শে মে) মণিরামপুরে মটরসাইকেল দূর্ঘটনায় ঘঠনাস্থলে নিহত যুবক জনি ও রাকিবের বয়স কতইবা হবে- ২২/২৪ বছর। দুটি তাজা প্রান চলে গেলো এ দূর্ঘঠনায়। তথ্য মোতাবেক,যশোর পুলেরহাট টু রাজগঞ্জ(মণিরামপুর) সড়কের মানিকতলায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় রাত ৮.৩০ মিঃ এর দিকে জনি ও রাকিব নামের যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের বাড়ি মণিরামপুর উপজেলার ২ নাম্বার কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামে। ঘটনাস্থলে মৃত লাশ যশোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর থানাধীন খেদাপাড়া পুলিশ ফাঁড়ির এস আই শাহাবুল ইসলাম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত দেহের আইনি প্রক্রিয়া চলমান ছিলো।