বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

আজ বাড়ছে পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম, ডিজেল অপরিবর্তিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

ঢাকা অফিস: ১ জুন ২০২৬: আজ থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে সরকার। ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। নতুন সমন্বয়কৃত দাম আজ ১ জুন, সোমবার থেকে সারাদেশে কার্যকর হবে।

নতুন দাম ১ জুন ২০২৬ থেকে ডিজেল ১৫ টাকা লিটার,অপরিবর্তিত,পেট্রোল ১৪০ টাকা/লিটার – আগে ছিল ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা/লিটার – আগে ছিল ১৪০ টাকা,কেরোসিন ১৩৫ টাকা/লিটার – আগে ছিল ১৩০ টাকা

জ্বালানি বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের নিয়মিত মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সর্বশেষ ১৯ এপ্রিল জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন ডিজেল ১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

দাম বাড়ার ফলে পরিবহন ও কৃষি খাতে খরচ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews