বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

প্রশংসায় ভাসছেন সুফলাকাটী ইউনিয়নের প্রশাসক সুদীপ বিশ্বাস: মানবিকতা ও দায়িত্বশীলতায় আস্থার প্রতীক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আবুজার গিফারী : যশোরের কেশবপুর উপজেলার ৮ নং সুফলাকাটী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে প্রশংসায় ভাসছেন সুদীপ বিশ্বাস। তিনি মূলত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত থাকলেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুফলাকাটী ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধার মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা কার্যক্রম এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছেন তিনি। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, প্রশাসক সুদীপ বিশ্বাস শুধু একজন কর্মকর্তা নন, তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানে চেষ্টা করেন। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের সঙ্গে তার আন্তরিক আচরণ, সহজ-সরল ব্যবহার এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
স্থানীয়দের দাবি, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছেন তিনি। অনেক অসহায় মানুষ তার কাছ থেকে সহযোগিতা পেয়ে উপকৃত হয়েছেন। যার ফলে ধীরে ধীরে তিনি ইউনিয়নবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, প্রশাসক সুদীপ বিশ্বাস ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সুফলাকাটী ইউনিয়নের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে প্রশাসক সুদীপ বিশ্বাসের এমন কার্যক্রমে ইউনিয়নের সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। অনেকেই মনে করছেন, জনগণের সেবায় এমন মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তার উপস্থিতি স্থানীয় প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews