শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থলবন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এ মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকাল ভাতার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, বন্দর এলাকায় নিয়মিত অতিরিক্ত সময় দায়িত্ব পালন করলেও সেই অনুযায়ী ভাতা না পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা দ্রুত বকেয়া অধিকাল ভাতা পরিশোধ এবং ভবিষ্যতে নিয়মিত ভাতা চালুর দাবি জানান।

মানববন্ধন শেষে, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মানজারুল মান্না আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,“আপনারা এক মাস ধৈর্য ধরুন। সরকারের পক্ষ থেকে আপনাদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশাবাদী।”

পরিচালকের এমন আশ্বাসের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে তাদের সকল কর্মসূচি ও আন্দোলন স্থগিত ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আন্দোলনের আহ্বায়ক জাবেদী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আশিকুর রহমান রনি সহ বন্দর এলাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews