শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

কেশবপুরে গৃহবধূকে মারপিট, থানায় অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি:-যশোরের কেশবপুরে ছেলের বিবাহ ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে কেশবপুরের গড়ভাঙ্গা গ্রামে ছেলের বিবাহ ভেঙ্গে দেয়ার ঘটনায় আতিয়ার রহমানের স্ত্রী সাবিনা খাতুনকে একই গ্রামের হাসান হালদার(৪০), মুসলিমা খাতুন(৩০) এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এ ঘটনায় গৃহবধূ সাবিনা খাতুনকে গুরুতর আহত হয়ে কেশবপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, সাবিনা খাতুনের স্বামীর বসত বাড়ির পাশে পুকুর পাড়ে দাড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় সাবিনা খাতুন নিষেধ করতে গেলে হাসান আলী তার পায়ের জুতা খুলে সাবিনা খাতুনের মুখে আঘাত করে ফুলা জখম করে। হাসান আলীর স্ত্রী মুছলিমা খাতুন এগিয়ে এসে এলোপাতাড়ি ভাবে কিল, ঘুসি মেরে শরিরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম করে।

এলাকাবাসী সাবিনা খাতুনকে উদ্ধার করে দ্রুত কেশবপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার কেশবপুর থানায় সাবিনা খাতুন একটি অভিযোগ দায়ের করেন।

কেশবপুর থানার ডিউটি অফিসার বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews