শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

‎বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি মাছ আটক

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ:-যশোরে বিজিবি‘র বিশেষ অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ (গলদা, বাগদা ও হরিনা) আটক করা হয়েছে।
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী জেলি পুশকৃত চিংড়ি মাছ ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় সাতক্ষীরা হতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী ০৪টি চিংড়ি মাছ বোঝাই ট্রাক সন্দেহজনক ভাবে তল্লাশির জন্য আটক করে।
‎পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে সরেজমিনে পরীক্ষা করে ১.১ টন (১১০০ কেজি) গলদা, বাগদা ও হরিনা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের প্রমাণ পাওয়া যায়। জব্দ করা চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১১,০০,০০০/- (এগার লক্ষ) টাকা। জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে। এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক  ট্রাক মালিকদেরকে ১,১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
‎অপর একটি অভিযানে বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা হতে ০৯ টি শাড়ী, ০৪টি থ্রী-পিস, ০৪টি টু-পিস, ৫০০ গ্রাম জিরা, ০১ প্যাকেট ফুসকা, ২৪১টি চকলেট এবং ৩৬টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১২,০৩,২০০/-(বারো লক্ষ তিন হাজার দুইশত) টাকা।
‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি মারাত্মক অপরাধ এবং এটি বন্ধে নিয়মিত দেশজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার উপস্থিতিতে আটক জেলি পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবি‘র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews