1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সোহেল রানা ;যশোর, ৯ মে ২০২৬: যশোর শহরের ঢাকা রোডের মান্দারতলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অবস্থিত ‘রায়হায় অটো এন্ড ইলেকট্রনিক’ নামের একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের শাটারের ৪টি তালা কেটে প্রায় ৪ লাখ টাকার মালামাল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক মোঃ রায়হান বিশ্বাস কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দোকান মালিক মোঃ রায়হান বিশ্বাস (২৬), পিতা- মৃত শওকত আলী, সাং- পূর্ব বারান্দীপাড়া ২ নং কলোনী, যশোর। তিনি গত ৭ মে ২০২৬ রাত ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন ৮ মে শুক্রবার রাত ৮টার দিকে দোকানে এসে দেখেন শাটারের ৪টি তালা কাটা। শাটার খুলে ভেতরে ঢুকে দেখেন দোকানের প্রায় সব মালামাল নেই।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে তামার তার ৭ রোল,মোটর ১০টি,কন্ট্রোল বক্স ১৩টি, লোহার কোর/ফর্মা ৮৫টি , চার্জার ২৭টি, ক্যাশ ড্রয়ারে রাখা নগদ ৫০,০০০ টাকা।

দোকান মালিকের দাবি, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৩,৫০,০০০ টাকা এবং নগদ ৫০,০০০ টাকা মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ ৪,০০,০০০ টাকা।

ভুক্তভোগী রায়হান বিশ্বাস জানান, ৭ মে রাত ১০টা থেকে ৮ মে রাত ৮টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা এ চুরির ঘটনা ঘটিয়েছে। দোকানের প্রায় সমুদয় মালামাল চুরি হওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এ ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে গ্রেফতার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট