1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক যশোরে ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির সহায়তা সেল কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক

বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি, ৭ মে ২০২৬: যশোরের বেনাপোল স্থলবন্দরে চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বেনাপোল কাস্টমস হাউস। ভারত থেকে অবৈধভাবে আনা ৭৩০ কেজি রুই মাছ আটকের পর বৃহস্পতিবার প্রকাশ্য নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ৬ মে ২০২৬ তারিখে সি-৩২৯৪ নম্বর বি/ই এবং ৬০১২২৬০০২০০০২৮১১৭ নম্বর মেনিফেস্টের বিপরীতে বিপুল পরিমাণ ভারতীয় রুই মাছ আটক ও বাজেয়াপ্ত করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে সংরক্ষিত মাছের নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। শুল্ক গুদাম (বিজিবি সাইড) প্রাঙ্গণে আয়োজিত প্রকাশ্য নিলামে অংশ নেন একাধিক ক্রেতা।

সরকারের রাজস্ব সুরক্ষা এবং পচনশীল পণ্যের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত এই নিলামে অংশগ্রহণকারী ক্রেতাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন, আয়কর সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

কাস্টমস বিধি অনুযায়ী, সর্বোচ্চ দরদাতাকে উদ্ধৃত মূল্যের ২০ শতাংশ জামানত তাৎক্ষণিকভাবে জমা দিতে হয়েছে। এছাড়া বিক্রয় মূল্যের ওপর ১৫ শতাংশ মূসক (VAT) এবং ১০ শতাংশ উৎস কর পরিশোধের বিধান রাখা হয়।

সহকারী কাস্টমস কমিশনার রাহাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেনাপোল কাস্টমস হাউসের নিয়মিত তদারকি ও স্বচ্ছ নিলাম কার্যক্রম একদিকে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করছে, অন্যদিকে চোরাচালান প্রতিরোধেও কঠোর বার্তা দিচ্ছে। পচনশীল পণ্য দ্রুত নিষ্পত্তি করায় রাষ্ট্রের আর্থিক ক্ষতিও কমছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট