বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন বিসিক শিল্পনগরী, ঝিনাইদহ-এর ৩৫তম জেলা প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল, যশোর প্রতিনিধি: যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এ সময় একটি প্রাইভেটকার,পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির হেড রেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর মূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। এছাড়া জব্দকৃত প্রাইভেটকারের মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোনের মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকাসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচার রোধে বিজিবির আভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews