বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযান: ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ ৩ জন আটক, ভ্যান জব্দ

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক যশোর, ৫ মে ২০২৬: যশোরের চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভ্যানও জব্দ করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে মঙ্গলবার, ৫ মে রাত ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। এএসআই মোঃ গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স চৌগাছা পৌরসভার ব্রাকপাড়া গ্রামের বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর পাকা সড়কে তল্লাশি চালায়।

আটককৃতরা হলেন:১. নান্টু সরদার (৪০), পিতা: কার্তিক সরদার, সাং- চৌগাছা সরদারপাড়া ২. রানা সরদার (৩২), পিতা: দশরত সরদার ৩. সোহেল সরদার (২৬), পিতা: দশরত সরদার শেষোক্ত দুইজনের ঠিকানা চৌগাছা থানা এলাকা, জেলা যশোর।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্যানসহ তাদের আটক করা হয়। ভ্যানে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।

ওসি মোঃ মামুনূর রশিদ জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চৌগাছা থানা এলাকায় মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews