শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

কুচক্রী মহল ঐক্য বিনিষ্ট করতে চায়: অপপ্রচারের বিরুদ্ধে যশোর যুবদলের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

যশোরে যুবদলের সংবাদ সম্মেলন: অপপ্রচারের প্রতিবাদ, সহযোগিতা কামনা

মো:হাবিবুর রহমান অপু : যশোর জেলা যুবদলের বিরুদ্ধে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ নামের একটি অখ্যাত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একইসাথে অপপ্রচার রোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।

বুধবার, ০৬ মে ২০২৬, যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, সম্প্রতি ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ পত্রিকায় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, যশোর জেলা যুবদল দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় রয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীরা অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সব প্রতিকূলতা মোকাবেলা করে সংগঠনকে সুসংগঠিত রাখা হয়েছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সংগঠনের ঐক্য বিনষ্ট এবং জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কারণে তারা ব্যক্তিগত ও পারিবারিকভাবে নিঃস্ব হয়েছেন। সাম্প্রতিক এসব অপপ্রচারে তারা সামাজিক ও মানসিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করা প্রয়োজন। অপপ্রচার রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

শেষে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন যুবদল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews