বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

আল-আমিন বিশ্বাস হিমন: শনিবার, ২ মে ২০২৬: যশোর জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কামরুজ্জামান বাপ্পিকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শাহ নেওয়াজ ইমরান।

নতুন কমিটির অন্যান্য সদস্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস,যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর যশোর জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হলো। এর আগে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়ায় তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে কেন্দ্র থেকে নতুন কমিটি দেওয়া হলো। উপজেলা ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন-২০২৬ সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়াতেই এ কমিটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, “আমাদের মূল লক্ষ্য হবে যশোর জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং জাতীয়তাবাদী আদর্শের ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা।”

কমিটির সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব উপজেলা, পৌরসভা ও কলেজ ইউনিটের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews