বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা কমিটির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দৈনিক বার্তার যশোর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও গণমানুষের সমস্যা তুলে ধরতে মফস্বল সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত নৈতিকতা এবং ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
এ সময় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে মতামত প্রদান করেন। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে সংগঠনের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews