1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি : মাহাবুব কারাগারে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত মণিরামপুরের মাসুদুর রহমান মণিরামপুরে উদ্যোক্তাদের মেধা বিকাশে উদ্বুদ্ধকরণ বিজ্ঞান প্রদর্শনী কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সফল করার লক্ষ্য গ্রাম ভিত্তিক উপকমিটি গঠন বহিস্কারাদেশ প্রত্যাহার হতেই মামলার স্বাক্ষীকে হুমকি যুবদল নেতার বেনাপোলে স্থলবন্দর দিবস-২০২৬ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন বিদায় নিলেন যশোরের মুক্তিযুদ্ধের বীর সেনানী আলী হোসেন মনি একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী জগুনাথপুর এলাকায় জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দোয়া-মোনাজাত ও আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের সূচনা করা হয়।
প্রিয় নেতা প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এ সময় প্রধানমন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জিয়ার খালে নেমে প্রতীকীভাবে মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন অবহেলিত থাকা জিয়ার খালটি পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এতে এলাকার কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের আশ্বাসও প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করে যাচ্ছে। জিয়ার খাল পুনঃখনন প্রকল্প সেই পরিকল্পনারই একটি অংশ। এ প্রকল্প বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শার্শা উপজেলার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জিয়ার খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি তারা শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আরও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের কল্যাণে রাজনৈতিক বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মানয়ীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ খান,
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু,জেলা পরিষদের প্রশাসক আশেক মাহমুদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সহ সভাপতি আব্দুল মজিদ, সহ সভাপতি আহমেদ আলী শাহিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সহ সভাপতি শাহাবুদ্দিন, সহ সভাপতি মাসুদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সম্পাদক মেহের উল্লাহ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান স্বজন, কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির
অর্থ সম্পাদক মিয়াদ আলী, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, সেচ্ছাসেবকদল এর আহবায়ক সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর সেচ্ছাসেবকদল এর আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ওমর ফারুক,
উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বদিউজ্জামাল বদি মেম্বার,সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাস,পৌর কৃষদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ জামাল হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ ১১ টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এছাড়াও জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট