রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

​যশোরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর ২৩ এপ্রিল, ২০২৬: যশোরে বইছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে এবং কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’।
​উদ্বোধন ও বিশেষ অতিথিবৃন্দ: বৃহস্পতিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট জর্জকোর্ট মোড় এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান টুকুন।
​উদ্বোধনকালে তিনি বলেন, “তীব্র তাপদাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই অবস্থায় ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার এ ধরণের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ফটো সাংবাদিকগণ কর্মসূচীর সূচনা লগ্নে উপস্থিত ছিলেন।
​সংগঠনের কার্যক্রম: সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফরহাদ শেখের পরিচালনায় এই কর্মসূচীতে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন যানবাহনের শ্রমিকসহ সাধারণ মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত ও পানি তুলে দেওয়া হয়। কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যতম সদস্য আনোয়ার হোসেন মধু ও কামরুল হাসান রিপন।
​স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ: তীব্র রোদ উপেক্ষা করে শরবত বিতরণে সক্রিয়ভাবে অংশ নেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তারা হলেন— রিফাজুল ইসলাম, সাজু আহম্মেদ, আরিফুল ইসলাম টিটো, মোঃ সজিব, মোঃ চয়ন, আফিয়া জাহিন, মোঃ সাকিব, দোলা রহমান, মোঃ বাঁধন, মোঃ নয়ন শেখ, কালাচান, মোঃ হাফিজ, মোঃ রাকিব, জনি, নয়ন ও হৃদয়।
​তৃষ্ণার্ত পথচারীরা জানান, এই প্রচণ্ড গরমে রাস্তার মোড়ে এক গ্লাস ঠান্ডা শরবত পেয়ে তারা অনেকটা স্বস্তি বোধ করছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে তাদের এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews