Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
যশোর বুলেটিন

দেশ ও জনগণের পক্ষেই কথা বলে

যশোর বুলেটিন

দেশ ও জনগণের পক্ষেই কথা বলে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধআইন-আদালতজনদুর্ভোগডিবি পুলিশতথ্যপ্রযুক্তিযশোর

যশোরে ওয়ারিশ সনদ থেকে নাম বাদ দিয়ে ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

By যশোর বুলেটিন
এপ্রিল ২৩, ২০২৬ 1 Min Read
০

স্টাফ রিপোর্টার: যশোরে পিতার সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য ওয়ারিশ সনদে ভাইয়ের নাম বাদ দিয়ে সম্পত্তি বিক্রির অভিযোগ। যশোর সদরের ৯নং ওয়ার্ডের নীলগঞ্জ শাহপাড়া এলাকার মৃত আব্দুল বারীকের বড় পুত্র মোঃ সাগর মোল্লা (৪২) জানায় যে, মোঃ মাহাবুব আলম সুজন (৩৯) ও সুবর্ণা নিপা(৩৬) উভয় পিতা মৃত আব্দুল বারীক মোল্লা, নীলগঞ্জ তাতীপাড়া, যশোর। তারা আমার সৎ ভাই বোন। আমার পিতা আমার মাতা মোছাঃ হোসনেয়ারা বেগমকে গত ৩৪ বছর পূর্বে তালাক প্রদান করে। তালাক প্রদান করার পর থেকে আমি ও আমার মা নীলগঞ্জ শাহ পাড়ায় অবস্থান করি। আমার পিতা গত ০৮/০৬/২০২০ ইং তারিখে মৃত্যু বরণ করেন। মৃত্যুর বরন করার পর আমার ভাই বোন মিলে আমার নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ সংগ্রহ করে। আমি বিষয়টি জানতে পেরে আমি তাদেরকে আমার নাম বাদ দেওয়ার কারণ জানতে চাইলে, তারা আমাকে বিভিন্ন ধরনে হুমকি ধামকি দেয়। কিছু দিন পর আমি জানতে পারি যে উক্ত ওয়ারেশ সনদ দিয়ে আমার পিতার রেখে যাওয়া জমি বিক্রয়ের জন্য প্রস্তুতি করিতেছে। আমি বিষয়টি জানতে পেরে ২৫/০২/২০২৬ ইং তারিখে সকাল ১০টায় সময় তাদের বাড়িতে গিয়ে জমি বিক্রয় করিতে নিষেধ করিলে, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, প্রতিবাদ করিলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে,তারা আমাকে বাড়ি হতে তাড়িয়ে দেয়। এসময় আজগার হোসেন, মোছাঃ তাসনু, মোঃ শামসুল হক সিপুলসহ আরো অনেকে জানে শোনে দেখে । ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাইয়া কোন সুফল না পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী সাগর মোল্লা ন্যায় বিচার পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

  • Post

Like this:

Like Loading...
Author

যশোর বুলেটিন

Follow Me
Other Articles
Previous

যশোর সদর হাসপাতালে আইসিইউ ও ডায়ালাইসিস কেন্দ্র চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

Next

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | যশোর বুলেটিন
%d