1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত যশোরে ইটের আঘাতে রাজমিস্ত্রি আহত, থানায় অভিযোগ দায়ের শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু ভালো পিচ ঢালাই তুলে ইটের সলিং! কালীগঞ্জে ৮৮ লাখ টাকার ‘উল্টো রথের’ রহস্যময় উন্নয়ন ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা মনিরামপুরে ঐতিহ্যবাহী তালপুকুর কান্দায় ঘোড়দৌড়ে বিজয়ী ভোরের পাখি! কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন বিজলী মালিথা বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বের করাই ছাত্রলীগের ৫ জন আটক

যশোরের সরকারি রাস্তা দখল করে প্রতিবেশীর জমির উপর দিয়ে রাস্তায় তৈরি করে যাতায়াত করার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার যশোর : যশোরের সরকারি রাস্তা দখল করে প্রতিবেশীর জমির উপর দিয়ে রাস্তায় তৈরি করে যাতায়াত করার অভিযোগ উঠেছে কমরুল বিশ্বাস এবং তার স্ত্রী শিল্পি বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় প্রকৃত জমির মালিক সাহাফুজ্জামান মিকুল প্রতিবাদ করলে তাদেরকে হত্যার হুমকিসহ বিভিন্ন হয়রানি মূলক হুমকি প্রদান ও থানায় অভিযোগ দিয়েছেন কমরুল বিশ্বাস।

এই ঘটনায় আইনের আশ্রয় চেয়ে ও ভূমিদস্যুদের হাত থেকে জমি উদ্ধারের জন্য বৃহস্পতিবার (২৩এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাহাফুজ্জামান মিকুল।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে সাহাফুজ্জামান মিকুল বলেন, যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের তার পিতা কামরুজ্জামান কাবুলের নামে ৫৯নং মাহিদিয়া মৌজার অর্ন্তগত খতিয়ান নং ১১৬৭, দাগ নং ৩৬৬০ এবং ৩৬৬১ এর ৪৫ শতক রেকর্ডকৃত জমি রয়েছে। দীর্ঘ ১০০ বছরের ও অধিক সময় ধরে আমার পিতাসহ তার পূর্বপুরুষগন ভোগদখল করছেন। এই জমির ২৭, ৬২ ও ৯০ সালের রেকর্ড ও আমাদের নামে বিদ্যমান। কিন্তু কামরুল এবং তার স্ত্রী শিল্পি বেগম একজন পরসম্পদলোভী, প্রতারক, ও খারাপ প্রকৃতির লোক। কামরুল ইসলাম ও তার স্ত্রী শিল্পী বেগমের জমি আমার জমির পাশে অবস্থিত। আমাদের জমি ৩৬৬০ ও ৩৬৬১ এবং তাদের জমি ৩৬৫৮ উভয় জমি সরকারি রাস্তার সাথে বিদ্যমান আছে । কিন্তু পরসম্পদলোভী প্রতারক কামরুল তাদের জমির সমনের ৩৫ ফুটেরও অধিক সরকারি রাস্তায় নিজেদের জমির সাথে দখল করে, আমাদের জমির ওপর থেকে রাস্তা তৈরি করে যাতায়াত করছেন। এতে করে পরিবারের পক্ষ থেকে কামরুল কে আমাদের জমির উপর দিয়ে না যাওয়ার অনুরোধ করি। কিন্তু তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ওখক প্রাণনাষের হুমকি দেয়। এমতাবস্তাই জরুরী ভিত্তিতে তদন্ত পূর্বক উপরোক্ত বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবেশী এনামুল সদ্দার, শিপন মোল্লা, বাবু সর্দারসহ স্থানীয় গ্রামের মুরুব্বীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট