বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর তারাগঞ্জে বাসে তল্লাশি:গোল্ড পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোর | ২২ এপ্রিল ২০২৬ইং: যশোরের তারাগঞ্জ এলাকা থেকে প্রায় ১ কেজি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহল দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

৪৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ৫টায় যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম গোল্ড পেস্টসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির কাছ থেকে গোল্ড পেস্ট ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

বাজুসের পরীক্ষায় নিশ্চিতের পর
উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার সর্বমোট বাজার মূল্য দাঁড়িয়েছে ১,৯৩,৪২,০১১/- টাকা।

আটককৃত ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। পিতা: আমিন আহমদ আনসারী, মাতা: সারওয়ারি বানো আনসারী। তিনি ভারতের মুম্বাইয়ের অদূরে থানে জেলার ভিওয়ান্দি শহরের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ ভারতের মুম্বাই থেকে বিমানযোগে দুবাই যান। পরে দুবাই থেকে ঢাকায় আসেন এবং সড়ক পথে ঢাকা হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল তার। তার পাসপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, তিনি ২০২৪ সাল থেকে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর-বাংলাদেশ রুটে যাতায়াত করেছেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণসহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান দমনে অঙ্গীকারবদ্ধ ও সদা জাগ্রত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews