বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর উপশহর এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে দুই মালিককে দেড় লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরের উপশহর পার্ক সংলগ্ন হিরা প্লাস্টিক কারখানা ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায় বুধবার (২২ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়েছে র‍্যাব-৬ এর সদস্যরা। এ সময় কেমিক্যাল কারখানা দুটির ভিতরে ঢুকে দেখা যায়, প্রচুর পরিমাণ ভেজাল কেমিক্যাল ও উৎপাদিত পণ্য। এছাড়া হিরা প্লাস্টিক কারখানার আড়ালে তৈরি করে আসছিল নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার ও সাহা সুপার ভিম বার সাবান।

পরে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হিরা প্লাস্টিক কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা এবং মালিক আব্দুল বারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইভাবে নানা অসঙ্গতির কারণে আরএসওয়াই কেমিক্যাল কারখানার মালিক রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। আরও উপস্থিত ছিলেন বিএসটিআই ও পুলিশ সদস্যরা। এছাড়াও প্রতিষ্ঠানের কাঁচামাল জব্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews