1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনার ট্রিপল হত্যাকাণ্ডের ঘাতক রফিক গ্রেপ্তার গ্রেফতারি পরোয়ানা ছাড়া আইনজীবী মিন্টুকে আটকের চেষ্টা: গ্রেফতার থেকে বাঁচালেন গ্রামবাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত ৯১টি মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর ভেড়ামারা শহরের শত বছরের পুরোনো “জলাশয়‘‘ চলছে দখলের মহাউৎসব গ্রাম আদালতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি: যশোর জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মণিরামপুরের মো: সম্রাট হোসেন যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগে শোকজ যশোরে ফ্যামিলি কার্ড তালিকায় ৬২ ধনী নারী সমাজসেবা যশোর উপপরিচালক, দুই সহকারী পরিচালক স্ট্যান্ডরিলিজ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু বোর্ডের ২৯৯ কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজারের বেশি পরীক্ষার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ সারাদেশের সাথে একযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল থেকে যশোর জেলা স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরীক্ষার্থীরা প্রবেশ করেছে।

রবিবার সকাল ৯টার পর থেকেই অভিভাবকদের সাথে নিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে। যশোর জেলা স্কুল কেন্দ্রে দেখা যায়, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে নিয়ম মেনে কেন্দ্রে প্রবেশ করছে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডের অধীনে মোট ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ১০০ জন, ছাত্র ৬৬,৯২৮ জন, ছাত্রী ৬৮,১৬১ জন মোট প্রতিষ্ঠান ২ হাজার ৫৭২টি।পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১,২৩৩ জন বেশি।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, “সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও ভিজিলেন্স টিম কাজ করছে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো অনিয়ম রোধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি।”

তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট