1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় আজ বাড়ছে পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম, ডিজেল অপরিবর্তিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি যশোরে প্রতিপক্ষের হামলায় দুজন আহত,৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পদ্মা সেতুতে ১৮ ঘণ্টায় ৩ কোটি ৪০ লাখ টাকা টোল আদায় প্রশংসায় ভাসছেন সুফলাকাটী ইউনিয়নের প্রশাসক সুদীপ বিশ্বাস: মানবিকতা ও দায়িত্বশীলতায় আস্থার প্রতীক যশোর উপশহর পুলিশ ক্যাম্পে নতুন আইসি হিসেবে যোগ দিলেন অলক কুমার দে ব্যক্তি আক্রোশ ও চরিত্রহনন বাকস্বাধীনতা নয়, এগুলো অপরাধ: আতিকুর রহমান রুমন ঝিকরগাছায় অস্বচ্ছল দরিদ্র অসহায়দের মাঝে ঈদউপলক্ষে নগদ অর্থ বিতরণ করলেন এমপি ডা : মসলেহ উদ্দিন ফরিদ ‎৪৯ বিজিবির অভিযানে সীমান্তে বিপুল পরিমাণ শাড়ী,চকলেট ও ঔষধ আটক

আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে বেনাপোলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যানের বৈঠক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বেনাপোলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক কলেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ মানজারুল মান্নান।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২ টার সময় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বন্দরে যেসমস্ত বিরাজমান সমস্যগুলো রয়েছে সেগুলো সমাধানে তানক্ষণিকভাবে একটি নতুন অ্যাম্বুলেন্স ও মালামাল লোড-আনলোডের জন্য নতুন ক্রেন-ফরক্লিপ দেওয়ার আশ্বাস দেন তিনি।

এর আগে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজাহান আলীর জানাজায় অংশ গ্রহন করেন এবং ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধূ, বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাক আবু তাহের ভারত, যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী,৮৯১ সাধারণ সম্পাদক লিটন হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, এছাড়াও এনএসআই, ডিএজবি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট